মালদা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্র বিক্ষোভ। ফল প্রকাশের দাবিতে তৃনমূল ছাত্র পরিষদের ডেপুটেশন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্র বিক্ষোভ। ফল প্রকাশের দাবিতে তৃনমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। সঠিক সচ্ছ ফল প্রকাশের দাবীতে আজ প্রথমে
টিএমসিপি বিক্ষোভ দেখায় এরপর উপাচার্য সাগত সেনের কাছে স্মারকলিপি জমা দেয়। টিমসিপির জেলা সভাপতি প্রসুন রায় বলেন, বিগত কয়েক বছর ধরে লাগাতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর ফলে ছাত্র ছাত্রী দের সমস্যায় পরতে হয়েছে।তাদের লেখা পড়ায় ক্ষতি হয়েছে। এবার আমরা স্মারকলিপি উপাচার্যের কছে জমা দিলাম। এরপর যদি কোনকিছু না হয় তাহলে বৃহত্তম আন্দেলনে নামবো। 
        এ নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচর্য সাগত সেন বলেন, দ্রুত সঠিক ও সচ্ছ ফল নতুন করে বের করা হবে। ফল প্রকাশ নিয়ে
দুর্নিতির তদন্ত চলছে। সমস্ত রির্পোট উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/D4CcA_snVCQ